
চুয়াডাঙ্গার জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক এবং বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে মহেশপুর (৫৮ বিজিবি)।
এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ছয় বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জীবননগর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ মোঃ আজিম মিয়া (৩৭) কে আটক করা হয়।
এছাড়া একই দিনে পৃথক অভিযানে ১৬ লিটার দেশীয় মদ, ৩৮ বোতল ভারতীয় মদ ও ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, গত বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা বিওপি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃত মাদকসহ আসামীদের জীবননগর ও মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
Leave a Reply