1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে ভারতীয় গরুসহ তিন ব্যবসায়ী আটক
March 29, 2026, 4:16 pm
Title :
নওগাঁয় চলছে পেট্রোল ও অকটেনের হাহাকার। বাইক প্রেমীরা দিশেহারা মহেশপুরে পুর্ব শত্রুতার জের ধরে এক মাদ্রাসা ছাত্রের চোখে আঘাত, হারাতে বসেছে চোখ, থানায় অভিযোগ দায়ের শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত নওগাঁয় বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য বহু মূল্যবান কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার। জিন্টু চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ঘর প্রদান নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৫২ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের ২টি মূর্তি উদ্ধার নওগাঁয় আত্রাই নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য সৃষ্টি নওগাঁর পত্নী তলায় শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত জীবননগরে আজকের চুয়াডাঙ্গা পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনগণের সেবায় এগিয়ে এলেন সোহেল রানা বিপ্লব, মেম্বার পদে প্রার্থী ঘোষণা

মহেশপুরে ভারতীয় গরুসহ তিন ব্যবসায়ী আটক

  • Update Time : বুধবার, জুন ২১, ২০২৩
  • 248 Time View

 

সাইফুল ইসলাম মহেশপুর প্রতিনিধিঃ

ভারত থেকে চোরাই পথে আসা ১১টি গরু জব্দ করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় গরু বহনকারী ট্রলিসহ তিন গরু ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার (২১জুন) ভোরে মহেশপুর উপজেলার নাটিমা এলাকা থেকে গরুসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার মকরধ্বজপুর মৃত ওসমান গনীর ছেলে মো: হাসিবুর রহমান, ভোলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে জিয়াউদ্দিন ও সুন্দরপুর গ্রামের বিল্লাল হোসেন। সীমান্তের একটি সুত্রে জানা গেছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মহেশপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ঢুকছে। ভারতীয় গরু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এই কাজে জড়িত। তারা বাংলাদেশের বিভিন্ন হাট থেকে দেশি গরুর রশিদ সংগ্রহ করে থাকে। পরে ক্রয়কৃত গরুগুলো ওই হাটেই বিক্রি করে আগের রশিদ সংরক্ষণে রাখে। এতে করে অবৈধ পন্থায় দেশের বাজারে ঢুকছে বিদেশি গরু। এর প্রভাব পড়ছে দেশি খামারিদের ওপর। একই সঙ্গে সরকার হারাচ্ছে রাজস্ব। এ বিষয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, এ ঘটনায় ১১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৪ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST