
সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব কর্মকর্তা ও সদস্যরা।সন্ত্রাসীদের হামলায় আবদুল মোতালেব নামে এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি টিম আসামি গ্রেপ্তারের উদ্দেশ্য জঙ্গল ছলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে র্যাবের ৪ সদস্য ও ১ সোর্সকে আটকে বেদম প্রহার করে।এ ঘটনায় পরে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে জিম্মিদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করেন।নিহতের নাম আবদুল মোতালেব। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। নিহত আবদুল মোতালেব র্যাবের উপসহকারী পরিচালক।এ ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিনুল ইসলাম বলেন,হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি।জিম্মি থাকা কর্মকর্তা ও সদস্যদের উদ্ধার করা হয়েছে। উপজেলার জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা নতুন নয়।এর আগে অভিযানে গিয়ে একাধিকবার নির্বাহী ম্যাজিস্ট্রেট,র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন,এলাকাটির ভৌগোলিক অবস্থান এমন যে বাহিনীর গাড়ি প্রবেশ করলেই পাহারাদারদের মাধ্যমে সন্ত্রাসীরা আগাম খবর পেয়ে যায়।এরপর পাহাড়ের ওপর থেকে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।এককভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ঊল্লেখ্য,সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর।জেলা প্রশাসন সূত্র অনুযায়ী,লিংক রোড সংলগ্ন এই এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা।সেই হিসাবে দখল হয়ে থাকা সরকারি খাস জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই বিশাল অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চলে আসছে।
Leave a Reply