1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হরিণাকুন্ডুতে সাপে কেটে বাবার মৃত্যুর দুই মাসের মাথায় সাপে কেটে মেয়ের মৃত্যু !
May 31, 2026, 8:38 pm
Title :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চাই জলবায়ু সহনশীল বেসরকারি খাত এবং নারীর ক্ষমতায়ন শিশু নারী ও কমিউনিটির উন্নয়নে আমাদের করণীয় ঋতুস্রাব কোনো পাপ নয় এটি প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম যা মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে অসুস্থ মানসিকতা সমাজের জন্য অভিশাপ গণমাধ্যমের গুরুত্ব ও বর্তমান সমাজ পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা

হরিণাকুন্ডুতে সাপে কেটে বাবার মৃত্যুর দুই মাসের মাথায় সাপে কেটে মেয়ের মৃত্যু !

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
  • 236 Time View

সুজন বিশ্বাস শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ মেয়েটির নাম আছিয়া, বয়স আনুমানিক বারো বছর, পিতার নাম আব্দুল্লাহ ( মাত্র দুই মাস আগে সাপে কেটে মারা গেছে ), গ্রাম কুলবাড়িয়া, হরিণাকুন্ডু। মেয়েটিকে গতকাল রাতে কোনো এক সময় ঘুমের মধ্যে ছবির কালাচ সাপটির কামড়ের শিকার হয় । রাতে মেয়েটি টের পায়নি তাকে কখন সাপে কেটেছে । সকালে সে জানায় তার শরীর ব্যাথা করছে এবং বমি বমি ভাব হচ্ছে । সে জানায় তাকে কিছু একটা কামড়েছে । স্বজনরা তাকে ওঝার কাছে নিয়ে যায় । আনুমানিক সকাল দশটা পর্যন্ত ঝাড়ফুঁক করে। পরে আছিয়া অচেতন হয়ে গেলে তাকে হরিণাকুন্ডু হাসপাতালে নিয়ে যায় । স্পস্ট করে সাপের কথা বলতে না পারায় এবং ক্ষতস্থান না থাকায় হরিণাকুন্ডু হাসপাতালের চিকিৎসকরা হয়তো ডায়াগোনোসিস করতে পারেনি, অথবা ঝুঁকি নেয়নি ‌। তার মধ্যে সাপে কাটার সব লক্ষন ছিলো । হরিণাকুন্ডু হাসপাতালে দুই ডোজ এন্টিভেনোম ছিলো । দুপুর বারোটার দিকে আছিয়াকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করে। সেখানেও সে চিকিৎসা পায়নি, অথবা তার চিকিৎসা দেওয়ার পর্যায়ে সে ছিলো না । কুষ্টিয়া হাসপাতালে মেয়েটি মারা যায় ! এখনো সমাজের গভীরে রয়ে গেছে অসচেতনতা, কিছুতেই পুরোপুরি বের করে আনা যাচ্ছে না মানুষ কে। কিছুতেই কাটানো যাচ্ছে না স্নেক বাইট ট্রিটমেন্টে চিকিৎসকদের দিধাদ্বন্দ ! চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির কোনো উদ্যোগ বা চেষ্টা নেই, স্বাস্থ বিভাগের স্থানীয় বা কেন্দ্রীয় পদক্ষেপ নেই ! ব্যক্তিগত ভাবেও স্নেক বাইট ট্রিটমেন্টে করতে বা শিখতে আগ্রহী হয়ে এগিয়ে আসা চিকিৎসকের সংখ্যা খুব কম ! এন্টিভেনোম দেওয়ার কথা শুনলে যেনো ডাক্তারদের মাথায় আকাশ ভেঙে পড়ে ! বেশির ভাগ চিকিৎসক ভয় পায়, তাড়াতাড়ি সরাতে পারলে বাঁচে ! সন্ধ্যায় মেয়েটির জানাযার সময় মেয়েটির ঘর থেকে ঘাতক কালাচ সাপটিকে পাওয়া যায় ! আছিয়ার পিতা আব্দুল্লাহর মৃত্যু হয়েছিলো গোখরা সাপের কামড়ে । সাপে কাটলে প্রথম ঘন্টায় হাসপাতালে পৌছান ! সাপে কাটা রোগী এলে ডাক্তার ভায়েরা দয়া করে গুরুত্ব দিন, না পারলে শিখুন ! এন্টিভেনোমের সাইড‌ইফেক্টে দেশে কোনো মানুষের মৃত্যুর ঘটনা নেই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST