1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ
February 17, 2026, 5:03 am
Title :
সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী। অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা হবিগঞ্জে জাতীয় ঐক্য ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আহবানে, জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত। সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় নওগাঁয় ধানের শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা

সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
  • 13 Time View

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সংরক্ষিত নারী আসনে অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় পর্যায়ে সাম্প্রতিক সময়ে এ বিষয়ে ইতিবাচক আলোচনা ও জনমতের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিন আইনজীবী পেশায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তিনি সিরাজগঞ্জবাসীর কাছে পরিচিত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয়রা জানান।

অ্যাডভোকেট সিমকী ইমাম খান বিশ্বাস করেন “মানুষ গড়লেই সমাজ বদলায়, দেশ বদলায়। এই দর্শনকে সামনে রেখে তিনি দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রাজনৈতিক অঙ্গনে ত্যাগ ও আদর্শের জন্য পরিচিত বলে স্থানীয়দের অভিমত।

এছাড়া তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকায় সহকর্মীদের নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে জনগণের সমস্যা ও প্রত্যাশার কথা শুনেছেন। স্থানীয়দের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা প্রশংসিত হয়েছে।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকা ঐতিহাসিক ‘মার্চ ফর ডেমোক্রেসি’ আন্দোলনের দিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে ভয়াবহ হামলার শিকার হন অ্যাডভোকেট সিমকী ইমাম খান।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অটল।

স্থানীয়দের মতে, রাজনৈতিক নেতৃত্ব মানে ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণে দায়িত্ব নেওয়ার সক্ষমতা।

অবহেলিত জনগোষ্ঠী, অসহায় নারী ও তরুণ সমাজের পাশে দাঁড়ানোই অ্যাডভোকেট সিমকী ইমাম খানের রাজনৈতিক লক্ষ্য।

হাট-বাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান ও সমাবেশে সাধারণ মানুষের একটাই দাবি উঠে আসছে
অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হোক।

এ বিষয়ে সরকারি বা দলীয় পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, জনমত, স্থানীয় প্রতিক্রিয়া এবং দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে।

অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন,
রাজনীতি মানে মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া।

সততা, সাহস ও ভালোবাসার মাধ্যমে মানুষের সেবা করাই আমার অঙ্গীকার।

জনগণের সমর্থন ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও জানান, জনগণের ভালোবাসা নিয়ে তিনি জাতীয় সংসদে সিরাজগঞ্জ-পাবনার মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে প্রস্তুত।

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে সিরাজগঞ্জের অবহেলিত জনগোষ্ঠী আরও সচেতন ও সংঘটিত হবে এবং নতুন সম্ভাবনার পথ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST