1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
May 25, 2026, 5:01 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
  • 77 Time View

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।চ

ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া,সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী,সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু তাহের, এসিস্ট্যান্ট সেক্রেটারী মু. কুতুব উদ্দিন শিবলী,সীতাকুন্ড পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন,এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও কোস্টগার্ডের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও নাগরিক শান্তি বজায় রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে।তিনি আরো বলেন,মাদক,সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনী আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত সহযোগীতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও সুসংহত হবে।’এছাড়াও সভায় উপজেলার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST