1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
August 10, 2026, 10:00 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, মে ২২, ২০২৬
  • 207 Time View

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলা গাড়ী বাজারে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ এবং হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের আধুনিক হাইব্রিড ধান চাষাবাদ, সঠিক পরিচর্যা, রোগবালাই দমন ও ফলন বৃদ্ধির বিভিন্ন আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার সুশান্ত কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. কামরুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আল-আমিন, সিনিয়র টিএসও, কোটচাঁদপুর। কর্মশালায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হাইব্রিড ধান চাষের মাধ্যমে কৃষকরা কম খরচে স্বল্প জমিতে অধিক ফলন উৎপাদন করতে সক্ষম হবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকদের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় কৃষিবিদ মো. কামরুল হাসান আমন মৌসুমে ব্র্যাক সিডের উন্নত হাইব্রিড ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, জমি প্রস্তুতি, সার ব্যবস্থাপনা, সেচ ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন নির্বাচিত কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রিড-১০ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST