1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
February 4, 2026, 7:48 am
Title :
নওগাঁয় ড্রাম্পায়ার্ড ট্রাকে কেড়ে নিলো পাঁচজনের প্রাণ মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু। সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে র‍্যাবের অভিযান।সন্ত্রাসীদের হাতে এক র‍্যাব কর্মকর্তা নিহত উল্লাপাড়ায় পিঠার ঘ্রাণে মুখরিত কলেজ প্রাঙ্গণ নওগাঁয় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ওয়াজে আমির হামজা মরহুম কোকোর নাম নিয়ে বিকৃত করায় কোটচাঁদপুরে নিন্দার ঝড় ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
  • 9 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিকারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা মো. জাহিদুল ইসলাম ধলু। শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার কামাল চঞ্চল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম আল কাফী ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান সাবু। এছাড়াও বক্তব্য দেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রউশন উল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Design & Developed By BD IT HOST