1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় পিঠার ঘ্রাণে মুখরিত কলেজ প্রাঙ্গণ
February 4, 2026, 7:47 am
Title :
নওগাঁয় ড্রাম্পায়ার্ড ট্রাকে কেড়ে নিলো পাঁচজনের প্রাণ মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু। সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে র‍্যাবের অভিযান।সন্ত্রাসীদের হাতে এক র‍্যাব কর্মকর্তা নিহত উল্লাপাড়ায় পিঠার ঘ্রাণে মুখরিত কলেজ প্রাঙ্গণ নওগাঁয় বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ওয়াজে আমির হামজা মরহুম কোকোর নাম নিয়ে বিকৃত করায় কোটচাঁদপুরে নিন্দার ঝড় ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী আদর্শ গ্রামে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

উল্লাপাড়ায় পিঠার ঘ্রাণে মুখরিত কলেজ প্রাঙ্গণ

  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
  • 14 Time View

। মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শীতের সকালের নরম রোদ আর ভাপা–পাটিসাপটা পিঠার মিষ্টি ঘ্রাণে উৎসবমুখর হয়ে ওঠে সিরাজগঞ্জের উল্লাপাড়া। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে সরকারি আকবর আলী কলেজ প্রশাসন। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) কলেজের উদ্যোগে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে দিনব্যাপী দেশীয় ঐতিহ্যের পিঠা উৎসবের আয়োজন করা হয়। “এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই”—এই স্লোগানকে সামনে রেখে কলেজ মাঠে অনুষ্ঠিত উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাহারি রঙে সাজানো স্টলগুলোতে স্থান পায় নানা রকম ঐতিহ্যবাহী দেশীয় পিঠা। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ নুরুল আলমসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রিফাত হাসানসহ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উৎসব ঘিরে কলেজ মাঠে নামে উৎসবপ্রেমী মানুষের ঢল। কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দঘন পরিবেশে পিঠার স্বাদ উপভোগ করেন। অনুভূতি প্রকাশ করে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সাদিয়া বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতিকে জানতে ও উপভোগ করতে সাহায্য করে। পড়ালেখার পাশাপাশি এমন উৎসব আমাদের মানসিকভাবে অনেক চাঙ্গা করে।” পিঠা উৎসবের আয়োজন প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ নুরুল আলম সাংবাদিকদের বলেন, “বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আরও উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।” পিঠা প্রতিযোগিতা মূল্যায়নে তিন সদস্যের বিচারক প্যানেলে ছিলেন— প্রফেসর মোহাম্মদ মনজুর মোরশেদ ভূঁইয়া, উপাধ্যক্ষ, সরকারি আকবর আলী কলেজ; নীলুফা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; এবং তানজিলা রহমান, সিনিয়র শিক্ষক (বাংলা), হামিদা পাইলট উচ্চ বিদ্যালয়। বিচার বিবেচনার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল ও সুশৃঙ্খল আয়োজনে দিনব্যাপী এই পিঠা উৎসব উল্লাপাড়ায় এক আনন্দঘন সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Design & Developed By BD IT HOST