1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নির্বাচন সামনে রেখে মহেশপুরে জামায়াতে ইসলামীর জনসভা
February 9, 2026, 7:01 am
Title :
নির্বাচন সামনে রেখে মহেশপুরে জামায়াতে ইসলামীর জনসভা উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর জনসভায় নেতাকর্মীদের ঢল ‎কোটচাঁদপুরে প্রশাসনের সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহবান  ‎ সীতাকুণ্ডের সাতঘরিয়া পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক মহেশপুরে জামায়াতে ইসলামী নারী সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় ড্রাম্পায়ার্ড ট্রাকে কেড়ে নিলো পাঁচজনের প্রাণ মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার জীবননগর ইলেকট্রিশিয়ান সমিতির মিলনমেলা ও কমিটি নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু। সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরে র‍্যাবের অভিযান।সন্ত্রাসীদের হাতে এক র‍্যাব কর্মকর্তা নিহত

নির্বাচন সামনে রেখে মহেশপুরে জামায়াতে ইসলামীর জনসভা

  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • 25 Time View

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুরঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা মহেশপুর হাইস্কুল মাঠে এসে জড়ো হন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়ক এলাকায় জনসমাগম বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুরো এলাকা কানায় কানায় ভরে ওঠে।দলীয় সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এই জনসভায় অংশ নেন।

নির্বাচনকে সামনে রেখে এটিই জামায়াতে ইসলামীর মহেশপুর উপজেলা পর্যায়ের শেষ জনসভা বলে জানানো হয়। ফলে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আবদুল আলিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং জেলা সহ-সেক্রেটারি মোঃ আবদুল হাই।জনসভায় সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ফারুখ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসমাইল হোসেন পলাশ।বক্তব্যে প্রধান অতিথি মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ বৈষম্য, দুর্নীতি ও অবিচারের শিকার। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, জনগণ যদি একবার জামায়াতে ইসলামীর হাতে দায়িত্ব তুলে দেয়, তাহলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের ভোটই পারে দেশ ও জাতির ভবিষ্যৎ বদলে দিতে।বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া জরুরি।

তারা দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন।জনসভা চলাকালে পুরো মাঠ “এবারের বাংলাদেশ আমাদের বাংলাদেশ”, “নতুনদের প্রথম ভোট দাঁড়িপাল্লায় হোক”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে। জনসভা শেষে শান্তিপূর্ণভাবে নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST