1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
February 21, 2026, 10:01 am
Title :
জীবননগরে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা মান্দায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ী আটক সিরাজগঞ্জের তাড়াশে সদর ইউনিয়ন ভূমি উপসহকারীর বিরুদ্ধে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ নওগাঁয় সরকারি অনুষ্ঠানে দাওয়াত নিয়ে বৈষম্যহীনতা, সাংবাদিকরা ক্ষোভান্বীত পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ এর বিশেষ অভিযানে চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রমজানের শুরুতেই বাজারে সকল সবজির দামে আগুন। ক্রেতা সাধারণ দিশেহারা রোজার শুরুতেই বাজারে আবারও বাড়লো পেঁয়াজের দাম। কেজি প্রতি ১০-১৫ টাকা জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত উল্লাপাড়ায় মাইকিং করে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন

জীবননগরে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
  • 13 Time View

জীবননগর প্রতিনিধি :

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার জীবননগরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরই মধ্যদিয়ে একুশের কর্মসূচি শুরু হয়।

একুশের প্রথম প্রহরে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন।

পরে জীবননগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এরপর জীবননগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েনের নেতৃত্বে, উপজেলা যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল।

পরে জীবননগর পৌর বিএনপির পক্ষ থেকে সভাপতি শাহজাহান কবীর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফির নেতৃত্বে পৌর যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল। এরপর এনসিপি। তারপরে জীবননগর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতার পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক ও সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, ফেরদৌস ওয়াহিদ, সজীব আহমেদ ও উপজেলা সাহিত্য

পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শনিবার জীবননগর উপজেলা প্রশাসন ও বিএনপি এবং জামায়াত থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST