1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল
May 26, 2026, 4:12 am
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল

  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 132 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 56;

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের মোঃ ইসমাইল মৃধা (৩২), পিতা মৃত আব্দুর রহমান মৃধা, উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রলোভনে পড়ে দালালচক্রের নির্মম প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, পূর্বে লিবিয়ায় কর্মরত থাকা ইসমাইল দেশে ফিরে পুনরায় লিবিয়ায় যান এবং সেখানে একই উপজেলার তালপট্টি গ্রামের আবু কালামের সঙ্গে ইতালি যাওয়ার জন্য ১২ লাখ টাকায় চুক্তি করেন।

পরবর্তীতে তার পরিবার ১১ লাখ টাকা পরিশোধ করে, যার মধ্যে লিবিয়ায় অবস্থানকালে ইসমাইল নিজেই ১৮ হাজার দিনার আবু কালামের হাতে দেন; এ সময় সাক্ষী ছিলেন মোঃ অহিদুল ইসলাম (৩৫)। বাকি অর্থ বাংলাদেশে আবু কালামের স্ত্রী মনজুরা খাতুনের কাছে ধাপে ধাপে প্রদান করা হয়।

অভিযোগ রয়েছে, সামন্তা গ্রামের ওমরের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় এবং কালাম-ওমর চক্র ইসমাইলকে লিবিয়ায় একটি বদ্ধ ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়।

এমনকি ইসমাইলের মা ছপুরা খাতুন আরও ৪ লাখ টাকা ও পরবর্তীতে অতিরিক্ত ৫০ হাজার টাকা মনজুরা খাতুনকে দিতে বাধ্য হন।

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, দালাল কালামের ভাগ্নে ওমর এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দালালচক্রের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST