
মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সোমবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চন্দ্রখানা কমিউনিটি ক্লিনিকে ভ্যাকসিন ক্যাম্পেইনের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এছাড়াও ক্যাম্পেইনের উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.মো. আব্দুল্লাহ আল নাহিদ বুলবুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী খাতুন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মুরাদ হোসেন, এইচআই ইনচার্জ ইব্রাহিম,
ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ী থানার এসআই মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, পূর্ব চন্দ্রখান কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী সাবিনা ইয়াসমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায় জানান, জাতীয় কর্মসূচি মোতাবেক ৬ মাস হতে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে টিকদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো। এই টিকাদান কর্মসূচির আওতায় স্কুল ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ২২ হাজার ৬৮০ শিশুকে টিকাদানের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল শিশুকে এ কর্মসূচির আওতায় টিকাদান সম্পন্ন করা হবে।
Leave a Reply