1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন
August 11, 2026, 3:50 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন

  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • 360 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলায় হাম ও রুবেলা সংক্রমণ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে মাসব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এ ক্যাম্পেইনে জেলার ১১টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে নওগাঁ সদরসহ বিভিন্ন উপজেলায় প্রায় ২ লাখ ৪৬ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।

তিনি জানান, ২০ এপ্রিল শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১১ মে পর্যন্ত চলবে।

টিকাদানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

গত ২৮ দিনের মধ্যে যারা হামের টিকা নিয়েছে, তারা এই ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে না।

এছাড়া অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যদিও এই ক্যাম্পেইন মূলত শিশুদের জন্য, তবুও ২৮ বছরের নিচে যাদের প্রয়োজন হবে, তাদেরও টিকার আওতায় আনা হতে পারে বলে জানান সিভিল সার্জন।

তবে ২৮ বছরের ঊর্ধ্বে কাউকে এই টিকা প্রদান করা হবে না।

অভিভাবকদের আশ্বস্ত করে ডা. আমিনুল ইসলাম বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।” তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৭ হাজার শিশুকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে এবং এতে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি।

বর্তমানে নওগাঁ জেলায় হামের আংশিক প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।

এখন পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ২৪৪ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো পর্যন্ত হাম বা রুবেলায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা স্বস্তির বিষয়।

এ পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে সকল অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মুনির আলী আকন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST