1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত
May 2, 2026, 1:02 am
Title :
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান নওগাঁর অজপাড়াগাঁয়ে মে দিবস পালিত নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬
  • 27 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: “১–৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬” উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এবং সহ-সভাপতি এ কে এম ফজলে মাহমুদ (চাঁদ) সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ, পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকরা জানান, গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST