
, নওগাঁ: প্রতিনিধি নওগাঁর মান্দা থানার পুলিশের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় ৬২০০ লিটার ডিজেলসহ একটি ট্রাক (লরি) জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত গভীর রাতে মান্দা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লরি ভর্তি ডিজেল অবৈধভাবে বিক্রির সময় মোঃ আনোয়ার হোসেন (৩৬), পিতা—আছের আলী, সাং—শাকতোলা, থানা—শাহজাদপুর, জেলা—সিরাজগঞ্জ এবং ডিজেল ক্রেতা মোঃ এরশাদ হোসেন (৪৫), পিতা—ইদ্রিস আলী, সাং—চকবাবন, থানা—মান্দা, জেলা—নওগাঁকে আটক করা হয়। অভিযানকালে লরিতে থাকা ৫১০০ লিটার ডিজেল এবং বিক্রয়ের জন্য পৃথক ৫টি ড্রামে সংরক্ষিত ১১০০ লিটার ডিজেলসহ মোট ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি ট্রাক (লরি) এবং ডিজেল বিক্রির নগদ ৫৫ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মান্দা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়াও এই ঘটনার সাথে জড়িত আরও দুইজনকে মামলায় আসামি করা হয়েছে। জব্দকৃত ডিজেল ও নগদ অর্থ বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply