1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি
April 27, 2026, 10:57 pm

জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

  • Update Time : সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
  • 22 Time View

 ওমর ফারুক, জীবননগর (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধান্যখোলা মালোপাড়া এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যের অবাধ বাণিজ্য ও সেবনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধন ঘিরে পুরো এলাকা মাদকবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য বিক্রি এবং সেবন চলছে। এতে এলাকার তরুণ সমাজ মারাত্মকভাবে বিপথগামী হচ্ছে এবং সামাজিক পরিবেশ ক্রমেই অবনতি ঘটছে। বক্তারা আরও দাবি করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় মাদকের বিস্তার ঘটছে। ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করেও কার্যকর প্রতিকার পাচ্ছে না। তারা অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি ও দৃশ্যমান হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST