1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬
April 29, 2026, 12:28 am
Title :
পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন নওগাঁয় তেল বিতরণ বন্ধ,সূত্র বলছে অন্য কথা মহেশপুরে কৃষকদলের আহবায়কের মৃত্যু, ভারপ্রাপ্ত দায়িত্ব পেলেন মেহেদী হাসান  ভুট্টাক্ষেতে মিলল পুলিশের পোশাক-নেমপ্লেট

ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
  • 33 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে অংশগ্রহণকারীরা সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। র্যালি ও পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও আইনজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের ফলে সাধারণ মানুষ এখন সহজেই বিচারিক সেবা গ্রহণ করতে পারছেন। বক্তারা আরও বলেন, প্রান্তিক জনগণের মাঝে এই সেবার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। যেকোনো আইনি সহায়তার প্রয়োজনে সংশ্লিষ্ট লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করার জন্য তারা সবাইকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST