1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
August 13, 2026, 3:42 am
Title :
জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে নওগাঁয় আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ

পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

  • Update Time : বুধবার, আগস্ট ১২, ২০২৬
  • 32 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পোরশা উপজেলার ৫নং ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পোরশা থানার অফিসার ও ফোর্স মাদক বিক্রয়কালে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. নুরুল ইসলাম (৫৩)। তিনি বর্তমানে নোচনাহার এলাকার বাসিন্দা এবং তার স্থায়ী বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে। পুলিশ জানায়, তার দেহ তল্লাশি করে পরিহিত কালো গেঞ্জির নিচে বিশেষ কায়দায় গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৫৪ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা। পরে সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST