1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় অতিরিক্ত বৃষ্টিতে ইরিধানের করুন অবস্থা
May 3, 2026, 10:48 pm

নওগাঁয় অতিরিক্ত বৃষ্টিতে ইরিধানের করুন অবস্থা

  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬
  • 20 Time View

। রিজওয়ান নওগাঁ। ২ রা মে, নওগাঁ জেলায় গতকাল সন্ধায় এবং ভোরের অতিরিক্ত বৃষ্টি তে জেলার নিম্নাঞ্চল বা বিল বলে খ্যাত জমিতে লাগানো ইরিধান পানিতে ডুবন্ত প্রায়। হাজার টাকা ব্যয় করে এবং হাড়ভাংগা খাটুনি খেটে রক্ত জল করা ফসল এখন জলের মাঝে। এহেন বৃষ্টি তে চাষি ভাই য়েরা এখন দিশেহারা। অনেকের ধান ঘরে তোলার সময়ও হয়ে গেছে, এমতাবস্থায় আবহাওয়ার বৈরীতার কারনে চাষি ভাই য়েরা এখন হতাশ এবং দিশেহারা। বৃষ্টির পানি সহজে নেমে যাওয়ার সম্ভাবনা ও কম,কেননা জল নিষ্কাশনের জল ডাঁড়ী বা ড্রেন গুলো সবগুলোই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ফলে চাষিরা এখন বিপাকের মধ্যেই রয়েছে। নওগাঁ জেলার বিলাঞ্চলের ইরিধান ঘরে আসার সম্ভাবনা অনিশ্চয়তার মাঝে হাবুডুবু খাচ্ছে। পত্নী তলা উপজেলার চাতরা বিল, সাত বিলা,ঘুপসি বিল,ধামুইরহাটের রসুল বিল,সাপাহারের জবই বিল, মহাদেবপুর ও নিয়ামতপুরের ঐতিহাসিক ছাতরা বিল,নওগাঁর হাঁসাইগারি বিল, এছাড়া আত্রাই, রানীনগরের বিলাঞ্চল গুলো তো রয়েইছে। মোদ্দা কথা, আবহাওয়া যদি ভালো থাকে তবে চাষিদের মুখে ফুটে উঠবে স্বস্তির হাসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST