1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
খুলনার তেরখাদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা
August 12, 2026, 2:20 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

খুলনার তেরখাদায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের আলোচনা সভা

  • Update Time : রবিবার, মে ৩, ২০২৬
  • 181 Time View

 তেরখাদা প্রতিনিধি // অবসর প্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ,তেরখাদা খুলনা এর আয়োজনে আজ বিকেল সাড়ে ৪ টার দিকে তেরখাদা সুপার মার্কেটের দ্বিতল ভবনে অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও অবঃ সার্জেন্ট মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অফিস উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। মোঃ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আয়োজিত অফিস উদ্বোধন ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, খুলনা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ও সাধারণ সম্পাদক সিঃ ওঃ আঃ সালাম বিশ্বাস, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, খুলনা জেলা। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিক ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সার্জেন্ট ( অবঃ ) মোঃ বখতিয়ার রহমান,সাধারণ সম্পাদক ল্যাঃ কর্পোঃ ( অবঃ ) মোঃ ইকরামুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট ( অবঃ ) মোঃ আলী গফ্ফার, সার্জেন্ট ( অবঃ ) মোঃ পারভেজ আলম, সার্জেন্ট ( অবঃ ) মোঃ আব্দুস সামাদ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ মাসরুর মোল্যা। সভায় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা বলেন, আপনারা দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। অবসর গ্রহণের পরও সমাজের জন্য আপনাদের অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হবে। দেশের সেবায় দীর্ঘদিন কাজ করার পর এখন এসেছে সেই অভিজ্ঞতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার।আপনাদের সততা, দায়িত্ববোধ এবং নেতৃত্বগুণ তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অংশগ্রহণ কাম্য। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে। আপনারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করবেন-এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, দেশপ্রেম শুধু কর্মজীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আজীবনের এক অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST