
সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ শৈলকুপায় ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে গবাদি পশুর মেলা ব্র্যাকের সকল বাছুর ইউনিয়নের সকল স্তর থেকে নিয়ে এসে অনুষ্ঠানটি হয়েছে।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের এরিয়া সেলস ম্যানেজার এ এস এম আব্দুল লতিফ এবং এ আই এস পি রাকিবুল ইসলাম রাকিব এছাড়াও কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১ নং ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস। বাছুর গুলো পরিদর্শন করেছেন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।এ সময় বিজয় দের হাতে পুরস্কার প্রদান করেছেন প্রধান অতিথি মোহাম্মদ হেলাল উদ্দিন বিশ্বাস চেয়ারম্যান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ব্র্যাকের এ আই এস পি রাকিবুল ইসলাম রাকিব।বক্তব্য সময়ে বলেছেন ব্র্যাকের বীজ অনেক উন্নতমানের এবং গবাদিপশু ও খামারি ভাইদের মাঝে এ কথা বলেন। সকল গবাদিপশু ও খামারি ভাইদের মাঝে ব্র্যাকের বীজ প্রজননের বিষয়ে আরো অনেক কথা বলেছেন এবং সকলকে ব্র্যাকের বীজ ব্যবহার করার জন্য উৎসাহিত করেন।অনুষ্ঠিত হয়েছে ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে
Leave a Reply