1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার
July 14, 2026, 8:30 am
Title :
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, সন্দেহের তীরে মাদকাসক্ত ছেলে নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ফুলবাড়ীতে গাছের চারা, বীজ ও জৈবসার বিতরণ কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবির অভিযানে নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটচাঁদপুরে রেল ষ্টেশন মাষ্টারের অপকর্ম ঢাকতে ব্যবসায়াীকে ফাঁসানোর চেষ্টা নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬
  • 35 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার সীমান্ত ঘেঁসা উপজেলা ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। সোমবার (১৩ জুলাই ২০২৬) রাত ১২টা ২০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৬/৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালানসহ সকল আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST