1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষে ‘অদম্য জুলাই-২০২৬’ মিছিল ও সমাবেশ
August 4, 2026, 4:40 am
Title :
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় বাংলাদেশে শিশু সুরক্ষা: বর্তমান প্রেক্ষাপট ও আমাদের করণীয় নওগাঁর জেলার ধামইরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু। কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষে ‘অদম্য জুলাই-২০২৬’ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক মহাদেবপুরে বাড়িতে চুরির ঘটনায় ৩ দুর্ধর্ষ চোর গ্রেপ্তার, ৬৪ হাজার টাকার মালামাল উদ্ধার শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের অভিযোগে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার নওগাঁ জেলা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার নওগাঁয় সংবাদ সম্মেলনে পৈত্রিক ৯.৮৯ একর জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলার অভিযোগ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

কোটচাঁদপুরে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষে ‘অদম্য জুলাই-২০২৬’ মিছিল ও সমাবেশ

  • Update Time : সোমবার, আগস্ট ৩, ২০২৬
  • 7 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ‘অদম্য জুলাই-২০২৬’ ব্যানারে মিছিলে অংশ নেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক শিবির নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম আহমেদ, সরকারি কলেজ শাখা সভাপতি জুবায়ের হোসেন এবং সাবেক শিবির নেতা আহসান হাবিব শামীম, শফিক হাসান।
এ সময় বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST