1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
September 1, 2026, 12:40 pm
Title :
পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁয় বিষপ্রয়োগে মৎস নিধন পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ডিলার পয়েন্ট এক জায়গায়, গুদাম অন্যত্র, কৃষক চরম ভোগান্তিতে নওগাঁর পত্নীতলায় বিএনপির আগাম প্রস্তুতি সভা জীবননগরে ইজিবাইক মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব সুমন মিয়া সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

  • Update Time : সোমবার, আগস্ট ৩১, ২০২৬
  • 39 Time View

 শান্তি আক্তার ওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি অভিযানিক দল। এ সময় জানতে পারে, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের এক ব্যক্তি তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত করে রেখেছে। সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭), পিতা—মৃত রুহুল আমীন, মাতা—ডলি বেগম, গ্রাম—ফতেহপুর মুন্সিপাড়া, থানা ও জেলা—নওগাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে মাদকদ্রব্য গাঁজার ডিলার হিসেবে কাজ করছিল। দীর্ঘদিনের প্রচেষ্টার পর জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST