
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরের বিভিন্ন খালি জায়গায় ফলজ,বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের মিলনায়তনে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই বেশি বেশি গাছ লাগানো এবং তা পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।
আয়োজক নার্গিস সুলতানা দীপা বলেন, বর্তমান সরকারের ২৫ কটি বৃক্ষরোপণের মিশন এবং ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,কেবল গাছ রোপণ নয়, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষকবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Leave a Reply