1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
September 2, 2026, 1:11 pm
Title :
পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার রংপুরে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁয় বিষপ্রয়োগে মৎস নিধন পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ডিলার পয়েন্ট এক জায়গায়, গুদাম অন্যত্র, কৃষক চরম ভোগান্তিতে নওগাঁর পত্নীতলায় বিএনপির আগাম প্রস্তুতি সভা

মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • 29 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গড়ে তুলে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে তুরুকবাড়িয়া এলাকায় এক যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। পরদিনও আতঙ্ক সৃষ্টি করতে ফের গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মান্দা থানায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে। ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুরের ফুড ভিলেজ এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত ১টা ২৫ মিনিটে সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, খেলনা পিস্তল, ধারালো ডেগার, সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন অস্ত্র, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST