1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
September 2, 2026, 12:08 pm
Title :
পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার রংপুরে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ নওগাঁয় বিষপ্রয়োগে মৎস নিধন পত্নীতলায় ৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য ডিলার পয়েন্ট এক জায়গায়, গুদাম অন্যত্র, কৃষক চরম ভোগান্তিতে নওগাঁর পত্নীতলায় বিএনপির আগাম প্রস্তুতি সভা

নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • 34 Time View

 শান্তি আক্তার ওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য নেওয়া ১ কোটি ৮ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুসুম্বা ও ভারশো ইউনিয়নে ৪০ দিন মেয়াদি এ প্রকল্পে প্রতিদিন ২৫০ জন অতি দরিদ্র শ্রমিকের কাজ করার কথা থাকলেও স্থানীয়দের দাবি, বাস্তবে শ্রমিক দিয়ে খননকাজ না করে এক্সকাভেটর দিয়ে কাজ করা হয়েছে। অথচ কাগজে-কলমে শ্রমিকদের উপস্থিতি দেখিয়ে মজুরির টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ। প্রকল্পের শ্রমিক তালিকায় ব্যবসায়ী, সচ্ছল কৃষক ও রাজনৈতিক নেতাকর্মীদের নাম থাকার অভিযোগও করেছেন স্থানীয়রা। এছাড়া ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে খাল খননের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, চারটি এক্সকাভেটর দিয়ে খননকাজ করা হলেও শ্রমিকদের তালিকা সঠিক ছিল এবং অধিকাংশ শ্রমিক নিয়মিত কাজ করেছেন। মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুল ইসলামও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ৪০ দিনে ২৫০ জন করে শ্রমিক কাজ করেছেন এবং অনুপস্থিত ৬১ শ্রমিকের ৩০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। তবে জেলার অন্যান্য উপজেলায় একই ধরনের প্রকল্প শেষে লাখ লাখ টাকা ফেরত দেওয়া হলেও মান্দায় মাত্র ৩০ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়ায় প্রকল্পের শ্রমিক তালিকা ও ব্যয়ের হিসাব নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST