
রিজওয়ান, নওগাঁ।
সাংবাদিকতার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিমূলক সম্পর্ক জোরদার করন, পেশাগত দক্ষতা গ্রহনযোগ্যতা, দায়িত্বশীলতা আরও মজবুত করনের লক্ষ্যে নওগাঁর মান্দা, পত্নীতলা ও ধামইরহাট উপজেলার সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সম্প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে আজ বাদ জুমা। যদিও মহতি পূর্ণ আলোচনা সভা জুম্মার নামাজের পূর্বে হওয়ার কথা থাকলেও তা ভুড়িভোজের পরে অনুষ্ঠিত হয়। বিধায় সকল সাংবাদিক আলোচনা সভায় উপস্থিত থাকতে পারে নাই । এই সময় সচেতনতায় হীনমন্যতার জন্য সাংবাদিক আল্ হাজ্ব মোঃ রিজওয়ান হোসেন অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ধামুইরহাটে ও বিকেল ৩ টাই শুরু হওয়ার কথা থাকলেও শুরু হচ্ছে ৪:৩০ মিঃ- এর পরে,পক্ষান্তরে এখানে ও একইরূপ পরিস্থিতি । সাংবাদিক হবে সুশৃঙ্খল নিয়মের আওতায়, কিন্তু না “। এভাবে হযবরলতার মাঝে একটা সংগঠন তার যাবতীয় কর্মকাণ্ড কে ত্বরান্বিত করবে বা ঐক্য ধরে রাখতে সক্ষম হবে সেটিও একটা বিষয়।
যদিও এই সম্প্রীতি ভোজ সভার
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মান্দা উপজেলা শাখার সভাপতি ও মান্দা থেকে আগত সাংবাদিক সোহানুর রহমান সোহান।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ও এসকে টিভির সহ-সম্পাদক মোকসেদুল ইসলাম। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থেকে আগত সাংবাদিক এবং দোয়েল নিউজের সহ-সম্পাদক সাব্বির হোসেন।
এ ছাড়া পত্নীতলা উপজেলার পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সহ-সভাপতি ও বিভিন্ন গণমাধ্যমের বিশেষ প্রতিনিধি মো. মিলন শাহ।
সভায় আরও অংশ নেন বাংলাদেশ নিউজ টুডের জেলা রিপোর্টার ও পত্নীতলা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল
কাফী, সাংবাদিক রুপোল হোসেন, মোশেকুর রহমান মোর্শেদ, রবিউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
Leave a Reply