1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
March 25, 2026, 4:50 pm
Title :
অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 78 Time View

মোঃ সুজন আহমেদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উল্লাপাড়ার মাহতাব মার্কেটের দ্বিতীয় তলায় মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ শামীম হাসান বলেন, “শিক্ষকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, বর্তমান যুগে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য।” অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। স্থানীয় শিক্ষকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST