1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
March 21, 2026, 3:49 pm
Title :
জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা নওগাঁয় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় মামলা ও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারীকে হুমকি, এলাকায় গিয়ে মিথ্যাচারের অভিযোগ সংরক্ষিত নারী আসনে রুমাকে চান পাবনাবাসী

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩
  • 266 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর চাটখিল উপজেলা পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (২২মে) দুপুর সাড়ে ১২টা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। উপজেলার দশঘরিয়া বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ভিআইপি মিষ্টি বিতান নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী ২০০০ টাকা এবং একই আইনে চমক মিষ্টি বিতানকে অস্বাস্থ্যকর পরিবেশে মাছিসহ মিষ্টি তৈরি করায় ৫০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। বাজারে ভ্রাম্যমাণ আদালত দেখে জম জয় মিষ্টি বিতান দোকান সহ অনেক দোকান বন্ধ করে সরে গিয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, দশঘরিয়া বাজারে বারবার সর্তক করার পরও পরিবর্তন নেই। কিছু দিন আগেও হেজ্জা মিষ্টি দোকানদারকেও অর্থদন্ড করে দোকানদারকে সর্তক করা হয়েছিল। তাই আজও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১০ অনুযায়ী তাদের অর্থদন্ড দিয়ে সতর্ক করেছি এবং আগামীতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। এ সময় চাটখিল থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST