1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু।
April 14, 2026, 2:41 pm
Title :
পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১৫ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে থানা পুলিশ নওগাঁ শহরের হরিজনপল্লী নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার নওগাঁয় ১১ বছরের শিশু কে ধর্ষনের চেষ্টা, ধর্ষক আটক সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু।

  • Update Time : সোমবার, নভেম্বর ৪, ২০২৪
  • 245 Time View

মোঃ আবুল কালাম, ঝিনাইদহ।

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুপচান দাস (৩২) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন।  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুপচান দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। নিহতের ছোট ভাই রুপক দাস জানান, হাসপাতালে ভর্তির আগে কালীগঞ্জ শহরের দারুস সেফা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তবে তিনি ডেঙ্গু পরীক্ষার কাগজ দেখাতে পারেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান,৩ নভেম্বর  হাসপাতালে বিকাল ৫টার দিকে ভর্তি হওয়ার পর দেড় দুই ঘন্টা পর ঐ রোগী মারা যায়। ভর্তির সময় তার শরীরে ১০৪ ডিগ্রী তাপমাত্রা ছিল। আমরা পরীক্ষা নিরীক্ষার সময় পায়নি। তার আগেই তিনি মারা যায়। যে কারনে ডেঙ্গু আক্রান্ত কিনা তা বলতে পারবো না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ডেঙ্গুতে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, আজ থেকে আমরা উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচী শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST