1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ শহরের হরিজনপল্লী নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার
August 12, 2026, 6:12 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

নওগাঁ শহরের হরিজনপল্লী নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ৷ -পুলিশ সুপার

  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬
  • 217 Time View

শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি

জেলা পুলিশের উদ্যোগে নওগাঁ শহরের মাদকের এলাকা বলে পরিচিত হরিজন পল্লী এবং নুনিয়া পট্টিতে মাদক প্রতিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনুষ্ঠানে নুনিয়াপট্টির পরিচ্ছন্নতা কর্মী এবং হরিজন সম্প্রদায়ের দুই শতাধিক ব্যক্তি এবং বেশ কিছু তাদের সন্তানরা উপস্থিত ছিল।

অনুষ্ঠানের পুলিশ সুপার বলেন যে আপনারা আপনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে নিজেরা মদ খাওয়া বন্ধ করুন।

আপনাদের বাচ্চারা চায় না আপনারা মদ খান। অথবা মাদকের সাথে সংযুক্ত থাকেন।

সেই সাথে নুনিয়াপট্টিতে সকল প্রকার মাদক বিক্রি বন্ধ করার জন্য অনুরোধ করেন।

নওগাঁ জেলা পুলিশ যে কোন মূল্যে নুনিয়া পট্টিতে মাদক বিক্রি বন্ধ করবে।

এরপরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় নুনিয়াপট্টির বাচ্চারা হাত উঠিয়ে পুলিশ সুপারের সাথে একাত্মতা ঘোষণা করেন সেই সাথে তাদের পিতা-মাতাদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
কয়েকজন বাচ্চা পুলিশ সুপারকে কবিতা আবৃত্তি করে শুনান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ নওগাঁ সদর থানা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সহ তিন শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST