November 4, 2026, 12:51 am
Title :
পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫ শৈলকুপায় মুদি দোকানের পেছনের থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার; কৃষকদের মাঝে নিলামে বিক্রি ১৬শ’ ৪৭জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেরিট ওয়েলফেয়ার সোসাইটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত মানবিক ও দয়ালু ওসি মিন্টু রহমান ধামুইর হাটে আর নেই সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব

পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও

  • Update Time : Tuesday, November 3, 2026
  • 23 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পা দিয়ে লিখে এইচ এসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারের পাশে দাঁড়ালেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম।তিনি রাব্বির পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ ও একটি মুদি দোকান প্রতিষ্ঠার পাশাপাশি উচ্চশিক্ষায় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
২ নভেম্বর সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম এর কার্যালয়ে রাব্বি কে ডেকে সংবর্ধনা দেওয়া হয়।এ সময় তার হাতে ফুল, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।সংবর্ধনাতে রাব্বির বাবাও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফখরুল ইসলাম বলেন, “শারীরিক প্রতিবন্ধকতা জয় করে রাব্বি চমৎকার সাফল্য অর্জন করেছে।তার পরিবারের বর্তমান সংকটের কথা বিবেচনা করে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।রাব্বির পরিবারের বসবাসের জন্য সরকারি খাস জমিতে গৃহনির্মাণ করে দেওয়া হবে এবং তার বাবাকে একটি মুদি দোকান করে দেওয়া হবে।এছাড়া রাব্বির উচ্চশিক্ষার পথ সুগম করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST