
। রিজওয়ান, নওগাঁ। ৪ ঠা আগষ্ট, ২৬ ইং, মঙ্গলবার । নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত অশোকানাই বা রসকানাই গ্রামের পূর্ব পাড়ার বেলাল হোসেন ইতিপূর্বে অনেক জনহিতকর কার্যে নিজে কে একজন মানবিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতিপূর্বে তিনি বেশ কয়েকবার শহর থেকে বড় ডাক্তার এনে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। গত চৈত্র মাসে ইরি ধান কর্তনের সময় ধান কর্তনকারী শ্রমিক ভাই দের স্যালাইন,সরবত,বিস্কুট প্রভৃত শুকনো খাবার পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন।এছাড়াও গত নির্বাচনের সময় বিনাভাড়ায় এলাকার লোকজন কে ভোট কেন্দ্রে আনা নেয়া করেছেন। রসকানাই প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের টিফিন দেয়া,অবহেলিত গ্রাম্য রাস্তায় মাটি কেটে চলাচলের উপযোগী করে দেয়া তো রয়েইছে। এ বিষয়ে বেলাল কে প্রশ্ন করলে তিনি বলেন, জনকল্যানকর কাজ করলে নিজকে কৃতার্থ বলে মনে হয়। সম্প্রতি আমন ধান রোপনের পূর্ণ মৌসুম চলছে, এ মৌসুমে ও তিনি ধান রোপনরত শ্রমিকভাইদের নাস্তা ও পানি পরিবেশন করতে তাকে দেখা যায়। মানবিক বেলাল কেন এগুলো করছেন —? তার উদ্দেশ্য কি–? এই প্রসঙ্গে জানতে চাইলে তার নিকটতম পড়শী ( নাম প্রকাশে অনিচ্ছুক) কয়েকজন বলেন, বেলাল আগামী স্থানীয় সরকার নির্বাচনে ” মেম্বার পদে ইলেকশান করার জন্য ই শুধু মাত্র তার নির্বাচনী পাড়া বা মহল্লার মধ্যে ই তার এই মানবতামূলক সীমাবদ্ধ রয়েছে, এর বাইরে নহে। ” তারা আরও বলেন,” দু একজন সাংবাদিক বেলালের এই কার্যক্রম গুলো ভাইরাল করার জন্য উঠে পড়ে লেগেছেন। ” মোদ্দাকথা, বেলাল যে একজন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এতে কোন সন্দেহ নেই। একজন ভ্যানচালকের এমন কি-ই বা সামর্থ্য আছে জনসেবা করার -? চেয়ারম্যান, এম পি- গনই তো জনগনের সেবক হতে পারছেন না সেখানে ভ্যানচালক বেলাল তার সামর্থ্যের মধ্য দিয়েই জনহিতকর কার্যে নিজে কে একজন মানবিকতা সম্পন্ন ব্যা ক্তি রূ পে সমাজ তথা এলাকায় চাঞ্চল্যকর প্রশংসা কুড়িয়ে চলেছেন। খেটে খাওয়া অবহেলিত গরীব মানুষরা ” বেলালের “- প্রশংসায় পঞ্চমুখ।
Leave a Reply