1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন
April 26, 2026, 1:08 am

নওগাঁর পত্নীতলায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। উদ্দোগে বেলাল হোসেন

  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
  • 18 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৭নং পাটিচরা ইউনিয়নের রসকানাই ইসলামীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গত শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমাজসেবক মোঃ বেলাল হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আশপাশের বিভিন্ন পাড়া থেকে অনেক হত দরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসেন। দিনব্যাপী এইসেবা কার্যক্রমে পুরুষ ও নারী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। উদ্যোক্তা বেলাল হোসেন জানান, সাধারণ মানুষের সেবাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব।” তিনি আরও জানান, রাস্তায় কোনো অসহায় মানুষকে হেঁটে যেতে দেখলে নিজ খরচে ভ্যানগাড়িতে তুলে গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এ মহতী উদ্যোগের জন্য রসকানাই গ্রামের পক্ষ থেকে মোঃ বেলাল হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রেসক্লাব পত্নী তলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকসেদুল ইসলাম উদ্দোক্তা বেলাল হোসেন কে এই মহতী কাজের পুরস্কার হিসেবে নগদ ১০০০০ ( দশ হাজার) টাকা প্রদান করেন এবং আগত সকল রোগী ওরোগিনীদের দুপুরের খাবারের আয়োজন করেন বিশিষ্ট সাংবাদিক জ্বনাব মোঃ মোকসেদুল ইসলাম ও সাংবাদিক রুপল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST