1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীতে ৯ আগস্ট ভূমিহীনদের গৃহ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী
May 26, 2026, 7:00 pm
Title :
Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে ৯ আগস্ট ভূমিহীনদের গৃহ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী

  • Update Time : সোমবার, আগস্ট ৭, ২০২৩
  • 313 Time View

ম.ব.হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে নোয়াখালী জেলা প্রশাসন।

রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, আগামি ৯ আগস্ট সকাল ১০টায় জেলার বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কাচিহাটা গ্রামে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন-গৃহহীন পরিবারে কাছে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমে ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ইতোমধ্যে আমরা ৩ হাজার ৫শত ৭২টি গৃহনির্মাণ সম্পন্ন করে হস্তান্তর করেছি। বেগমগঞ্জ উপজেলায় খাস জমি না থাকায় চতুর্থ ধাপে দেড় কোটি টাকা ব্যয়ে জমি ক্রয় করে গৃহনির্মাণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ও সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিনে চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৪১৮টি পরিবারের মধ্যে একক গৃহ হস্তান্তর করা হবে। এসময় তিনি জেলার সুধারাম, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগসহ ৫টি উপজেলাকে গৃহহীন ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে বলেও জানান। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মিলটন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম তাসফিকুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক সামছুল হাসান মিরন, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, সুমন ভৌমিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST