1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে এমপিকে হত্যার হুমকির দায়ে আলোচিত সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
March 26, 2026, 4:00 pm
Title :
জনগণের সেবায় এগিয়ে এলেন সোহেল রানা বিপ্লব, মেম্বার পদে প্রার্থী ঘোষণা অ্যাটর্নি জেনারেল হলেন মহেশপুরের সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফুলবাড়ীতে ঈদের ছুটিতেও চলমান পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম জীবননগরে মানবিক দৃষ্টান্ত: অসহায়দের দুয়ারে ঈদ উপহার পৌঁছে দিল তরুণরা মহেশপুরে ডিবি পরিচয়ে প্রতারণা: গণধোলাইয়ের পর পুলিশের খাঁচায় ঈদকে ঘিরে কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ, মিন্টু ঢালীর ঈদ উপহার বিতরণে উদ্বোধক এমপি মতিয়ার রহমান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি (অব.) খান সাঈদ হাসান জ্যোতি ঈদ উপলক্ষে এমপি মতিয়ার রহমানের ৮৪০ অসহায় পরিবারকে শাড়ী ও নগত সহায়তা উল্লাপাড়ায় মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বলুহর হাই স্কুল মাঠে ইফতার মাহফিল—সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মিলনমেলা

বোরহানউদ্দিনে এমপিকে হত্যার হুমকির দায়ে আলোচিত সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২৭, ২০২৩
  • 229 Time View

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার (২৬ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা অফিস আদেশে বিষয়টি জানানো হয়। ভোলা ২ আসনের সংসদ আলী আজম মুকুল কে হত্যার হুমকির মামলায় বর্তমানে আলাউদ্দিন সর্দার কারাগারে আছেন। গত মাসের ৩ জুন তার বিরুদ্ধে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল (এমপিকে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কলে হত্যার হুমকির অভিযোগ ওঠে। স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তিতে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদার ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে ভিডিও কলের মাধ্যমে হত্যার হুমকি দিলে গত ২৬ জুন ৬১১ স্মারকে ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। কারণ দর্শানোর ১০ কার্যদিবস অতিক্রম হলেও উপস্থিত হয়ে জবাব প্রদান না করায়, স্থানীয় সরকার বিভাগ ২৬ জুলাই তারিখের ৭২৮ নং স্মারকের প্রজ্ঞাপনে, জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান ২৭ জুলাই বৃহস্প‌তিবার সন্ধায় বরখাস্তের সত্যতা নিশ্চিত করে জানান, এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST