1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় পুলিশ সুপার
February 12, 2026, 7:15 am
Title :
ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় পুলিশ সুপার কাতারে ব্যক্তিগত যানবাহনকে ট্যাক্সি হিসেবে ব্যবহার ট্রাফিক আইন লঙ্ঘন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে কোটচাঁদপুরে আর্মি ক্যাম্পের অভিযানে স্কুফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় শতাধীক নেতাকর্মীর দলবদল নজিপুরে হবে হীমাগার, ধর্মীয় নেতারা পাবেন বেতন ভাতাদী, এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম বুলু  নির্বাচন সামনে রেখে মহেশপুরে জামায়াতে ইসলামীর জনসভা উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর জনসভায় নেতাকর্মীদের ঢল ‎কোটচাঁদপুরে প্রশাসনের সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহবান  ‎ সীতাকুণ্ডের সাতঘরিয়া পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক মহেশপুরে জামায়াতে ইসলামী নারী সমাবেশ অনুষ্ঠিত

ভোটকেন্দ্র পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় পুলিশ সুপার

  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
  • 12 Time View

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা, প্রবেশ ও প্রস্থান পথ, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান, নিরাপত্তা মোতায়েন পরিকল্পনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় কেন্দ্র ইনচার্জ ও আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন,
“ভোটাররা যেন নির্বিঘ্নে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।”
তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা সংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সংশ্লিষ্ট সার্কেলগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ, মোবাইল টিমসহ জনসাধারণ।
সিরাজগঞ্জ জেলা পুলিশ নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST