1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী কাওছার আহমেদ রনি
May 18, 2026, 6:35 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বিএনপি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী কাওছার আহমেদ রনি

  • Update Time : শনিবার, অক্টোবর ১৮, ২০২৫
  • 408 Time View

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশা করছেন কাওছার আহমেদ রনি। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল ও বিএনপি-সংলগ্ন বিভিন্ন অঙ্গসংগঠনে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। কাওছার আহমেদ রনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি। তিনি জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও সদস্য, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য এবং ঢাকাস্থ সিরাজগঞ্জ জাতীয়তাবাদী ছাত্রফোরামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও পারিবারিক পটভূমি রাজনৈতিকভাবে সুদৃঢ় পরিবার থেকে উঠে আসা রনি’র পিতা মরহুম ওমর ফারুক ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতা। তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি, তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদকও। শিক্ষাগত যোগ্যতা রনি বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT) থেকে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সরকার ও রাজনীতি বিভাগে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। ব্যক্তিগত তথ্য জন্ম তারিখ: ২৪ অক্টোবর ১৯৯০স্থায়ী ঠিকানা: গ্রাম – রামকান্তপুর, থানা – উল্লাপাড়া, জেলা – সিরাজগঞ্জ।মনোনয়ন প্রত্যাশাদীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা এবং দলীয় নীতিতে আস্থা রেখে কাওছার আহমেদ রনি আশাবাদী, বিএনপি তাঁকে ৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করবে। তিনি বিশ্বাস করেন, এলাকার মানুষের ভালোবাসা ও দলীয় নেতৃত্বের আস্থা নিয়ে আগামী নির্বাচনে বিজয় অর্জন সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST