1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় পার্টনার কংগ্রেস: কৃষিতে প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের ওপর জোর
May 18, 2026, 6:19 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

উল্লাপাড়ায় পার্টনার কংগ্রেস: কৃষিতে প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগের ওপর জোর

  • Update Time : সোমবার, মে ৪, ২০২৬
  • 89 Time View

মোঃ সুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার (৪ মে) দুপুর ১২টায় উল্লাপাড়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মাসুদ আহমেদ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প (বগুড়া অঞ্চল)। স্বাগত বক্তব্য দেন উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাজাহান হোসেন এবং উল্লাপাড়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে কৃষকদের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং বাজারজাতকরণে সহায়তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা। তারা আরও উল্লেখ করেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ছাড়া কৃষি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এজন্য অংশীদারিত্বমূলক প্রকল্পগুলোর কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানানো হয়। সভায় কৃষি উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক, উদ্যোক্তা, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST