
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়ন যুবদলের আয়োজনে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২-১১-২৫ বুৃধবার সন্ধ্যায় বাঙ্গালা ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন তালুকদার, সদস্য আসাদুল ইসলাম খান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম মুক্তা, মোতালেব হোসেন, সদস্য সামিউল ইসলাম সামি ও উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয় এবং সকল নেতাকর্মীকে সম্পৃক্ত করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply