1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল
August 9, 2026, 10:22 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার দুই চোরাই মোবাইল

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
  • 53 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে চুরি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় সোমবার (৩ আগস্ট) রাতে কোটচাঁদপুর ও যশোরের শার্শা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোটচাঁদপুর থানার পিএসআই বিল্লাল হোসাইন ও এএসআই মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙ্গিয়ারপোতা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. শিমুল (২২), পিতা ফারুক হোসেন; মো. ইমন (১৯), পিতা ইয়ানুর; মো. নয়ন (২০), পিতা রশিদুল—তিনজনই যশোর জেলার শার্শা থানার গোড়পাড়া এলাকার বাসিন্দা। অপর আসামি মো. লিয়ামিন ওরফে সুরুজ (২৬), কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার বাসিন্দা। কোটচাঁদপুর মডেল থানার এসআই মো. মাসুম জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST