1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জনগণের উপকার করতে পারলে করবেন, অপকার করবেন না: বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি
May 18, 2026, 6:34 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

জনগণের উপকার করতে পারলে করবেন, অপকার করবেন না: বিজিএমইএ ও জেলা বিএনপির সভাপতি

  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 119 Time View

ওমর ফারুক,জীবননগর (চুয়াডাঙ্গা)

বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আপনারা জানেন একটি দীর্ঘ সংগ্রাম, অর্থাৎ ১৭ বছরের সংগ্রামের পরে ছাত্র-জনতা যখন চূড়ান্তভাবে এই আন্দোলনে ঝাপিয়ে পড়ে, তার ফলাফলের ভিত্তিতেই ফ্যাসিস্ট সৈরাচারি সরকারের প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান।

আমরা এখানে যারা উপস্থিত আছি, অধিকাংশ জিয়ার সৈনিক। বেগম খালেদা জিয়ার কর্মী এবং তারেক রহমানের সহকর্মী৷ আমাদের নেতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী শিক্ষা দিয়েছিলেন? তার অনেকগুলো গুণ, তারমধ্য অন্যতম প্রধান গুণ ছিল সততা, নিষ্ঠা এবং কর্মপরিশ্রম, আর চার নম্বর হলো ইমানদারি।

আজ শুক্রবার বিকেলে জীবননগর মুক্তমঞ্চে জীবননগর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি আরও বলেন, আমি আমার আগের অনেক বক্তব্যে বলেছি, আমরা যারা জিয়ার সৈনিক, গত ১৭ বছরে আমরা ইমানদারির পরীক্ষা দিয়েছি।

কী করেছি? আমরা শত অত্যাচার নিপিড়নের মধ্যেি দল পরিবর্তন করি নাই, কী করেছি? আমরা আমাদের ইমান বিক্রি করেছি? আমরা আমাদের নেতা জবাব তারেক রহমানের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য বজায় রেখে ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে আগস্ট মাসের ৫ তারিখে আমাদের ফলাফল পেয়েছি।

বিজিএমইএর সভাপতি বলেন, আমি যখন ছোট আকারে কর্মীদের সঙ্গে কথা বলি, তিনটা কথা বলি, এই দেশে দুজন স্বৈরাচার৷ একজন হুসেইন মুহম্মদ এরশাদ যিনি তার কর্মকাণ্ডের কারণে জনরোষের মুখে গদি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তিনি দেশে থাকতে পেরেছিলেন এবং রাজনীতি করতে পেরেছিলেন। কিন্তু ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা জনরোষ ও ছাত্র আন্দোলনের মুখে গদি ছাড়তে বাধ্য হয়েছেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভবিষ্যতে আমাদের মধ্য থেকে যে দলেরই হোক, নতুন করে যদি ফ্যাসিস্ট তৈরি হয় তাহলে তার পরিণিত কী হবে? পালিয়ে যেতেও পারবে না। ওই জায়গায়ই জীবন দিতে হবে। এটাই হচ্ছে আগামীদিনের ফ্যাসিস্টের পরিণতি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যদি নিজেদেরকে জিয়ার সৈনিক মনে করি, বেগম জিয়ার কর্মী মনে করি, মনে করি তারেক রহমানের সিপাহশালা তাহলে জনগণের সাথে থাকতে হবে, জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের উপকার করতে পারলে করবেন কিন্তু জনগণের কোনো অপকার করবেন না। যদি এটা আমরা বজায় রাখতে পারি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যেই নির্বাচন , সেই নির্বাচনে মানুষ কোথায় ভোট দেবে? ধানের শীষে।

আমাদের নতুন একটি প্রতিদ্বন্দ্বী দল দাঁড়িয়েছে, কি বলছে? ইতিমধ্যে আমার অনেক ভাইয়েরা বলেছেন..মিথ্যা কথা বলা মিথ্যা বিষাদি করার দিন শেষ। নতুন প্রজন্ম শিক্ষিত। পুরোনো প্রজন্ম অনেক অভিজ্ঞ। ভোটের বিনিময়ে জান্নাতও পাওয়া যায় না।

বেহেশতও পাওয়া যায় না। একটা প্রশ্ন করবেন ওনাদের কে.. একটা প্রশ্ন করবেন, যারা ভিন্ন ধর্মের অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান যারা ভাই ও বোনেরা আছেন। তারা যদি ওই মার্কায় ভোট দেয় তারা কী বেহেশত যাবে? মার্কায় ভোট দিয়ে বেহেশত যাওয়া যাবে না।

জনসভায় সভাপতিত্ব করেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। সভা সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু।

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরকার, সদস্যসচিব মনিরব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব নাজমুল সবুর, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরণ হাসনাত রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, জীবননগর উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাগর বিশ্বাসসহ পৌর, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST