1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার
July 13, 2026, 4:17 am
Title :
কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবির অভিযানে নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটচাঁদপুরে রেল ষ্টেশন মাষ্টারের অপকর্ম ঢাকতে ব্যবসায়াীকে ফাঁসানোর চেষ্টা নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও

দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার

  • Update Time : রবিবার, জুলাই ১২, ২০২৬
  • 50 Time View

। শান্তি আক্তার | নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলার সমতা এনজিওর গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে পলাতক ও আত্মগোপনে থাকা সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। শনিবার (১১ জুলাই) জনগণের সহায়তায় পরিচালিত একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শাহিনের বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। জানা গেছে, গ্রেফতারকৃত সাইদুর রহমান শাহিন মোট ৮টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এর মধ্যে ২টি জিআর মামলা, ৪টি সিআর মামলা এবং ২টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। অভিযোগ রয়েছে, সমতা এনজিওর অসংখ্য গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার পর তিনি আত্মগোপনে চলে যান। এতে বহু গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং দীর্ঘদিন ধরে তার গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন। গ্রেফতারের পর সাইদুর রহমান শাহিনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST