1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, সন্দেহের তীরে মাদকাসক্ত ছেলে
July 14, 2026, 9:58 am
Title :
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, সন্দেহের তীরে মাদকাসক্ত ছেলে নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ফুলবাড়ীতে গাছের চারা, বীজ ও জৈবসার বিতরণ কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবির অভিযানে নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটচাঁদপুরে রেল ষ্টেশন মাষ্টারের অপকর্ম ঢাকতে ব্যবসায়াীকে ফাঁসানোর চেষ্টা নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ

নওগাঁয় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, সন্দেহের তীরে মাদকাসক্ত ছেলে

  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬
  • 21 Time View

 ​নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক দম্পতির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে তাদের নিজস্ব শয়নকক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ​নিহতরা হলেন পাহাড়পুর গ্রামের বাসিন্দা লোকমান মণ্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)। ​ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার রাতে প্রতিদিনের মতোই খাবার খেয়ে নিজেদের ঘরে ঘুমাতে যান এই দম্পতি। সোমবার ভোরে তাদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের ডেকে বিষয়টি জানান। পরে প্রতিবেশীরা ঘরে ঢুকে খাটের ওপর বাবা-মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর দাবি, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। টাকার জন্য তিনি প্রায়শই বাবা-মায়ের সাথে ঝামেলা করতেন। তবে এই হত্যাকাণ্ডের বা মৃত্যুর পেছনে তার কোনো সরাসরি ভূমিকা রয়েছে কি না— সে বিষয়ে এখনো কোনো অকাট্য প্রমাণ মেলেনি। ​ মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশগুলো নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST