1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় প্রান্তিক চাষী পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার
May 18, 2026, 6:35 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগাঁয় প্রান্তিক চাষী পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
  • 120 Time View

রিজওয়ান নওগাঁ সংবাদদাতা:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এবার মোট ৬৫৪০ জন প্রান্তিক বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন বলে সূত্রে প্রকাশ। এ উপলক্ষে গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের আয়োজনে চাষিদের সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের স্বতঃস্ফূর্ত ভাবে উদ্বোধন করেন।

নবনিযুক্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম ইবনে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল মোমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ তার সঙ্গে এই উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউএনও স্যর কয়েকজন প্রান্তিক চাষির মধ্যে বীজ ও সার হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিতরণ উদ্বোধন করে বলেন, ‘‘বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি আর উর্বর। এখানে মাটিতে বীজ ফেলে রাখলেই গাছ জন্মে।” সরকারের বিনামূল্যে দেয়া বীজ যেন প্রত্যেকেই বপণ করে আমাদের কৃষিকে সমৃদ্ধশালী করেন সে বিষয় খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

২০২৫-২০২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর এবং অড়হড় কলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকভাইদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে এর মাধ্যমে দেশ আরও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে এই মর্মে আশা প্রকাশ করবে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন ।

উল্লেখ্য যে, এবার মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের প্রান্তিক চাষিদের ৫৬০০ জনের মধ্যে এক কেজি করে সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৭০০’ জনের মধ্যে ২০ কেজি করে গম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২০ জনের মধ্যে এক কেজি করে সূর্যমুখী বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ৩০ জনের মধ্যে এক কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০ জনের মধ্যে ১০ কেজি করে চিনা বাদাম বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৬০ জনের মধ্যে পাঁচ কেজি করে মুগ বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৫০ জনের মধ্যে পাঁচ কেজি করে মসুর বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার, ৭০ জনের মধ্যে দুই কেজি করে অড়হড় কলাই- এর বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হবে।

এই প্রনোদনা কৃষক ভাইদের কে চাষাবাদের প্রতি অধিকতর মনোযোগ আকৃস্ট করবে এই বিষয়ে কোন সন্দেহ নেই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST