1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
May 18, 2026, 6:41 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, মে ১, ২০২৬
  • 117 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি তরুণদের ক্রীড়ামুখী করতে আয়োজন, মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার নওজোয়ান মাঠে “শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। বিকাল ৩টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ডা. সফিকুল ইসলাম রতন এবং সদস্য সচিব তৌফিকুর রহমান খান লালু। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক হবে।” আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে টুর্নামেন্টটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST