1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে গাছের চারা, বীজ ও জৈবসার বিতরণ
July 14, 2026, 9:59 am
Title :
নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার, সন্দেহের তীরে মাদকাসক্ত ছেলে নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ফুলবাড়ীতে গাছের চারা, বীজ ও জৈবসার বিতরণ কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টার মনি দেবের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবির অভিযানে নারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল অভিযুক্ত দীর্ঘদিন পলাতক সমতা এনজিওর নির্বাহী পরিচালক সাইদুর রহমান শাহিন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার পৃথক অভিযানে ৪৭ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার কোটচাঁদপুরে রেল ষ্টেশন মাষ্টারের অপকর্ম ঢাকতে ব্যবসায়াীকে ফাঁসানোর চেষ্টা নওগাঁর বদলগাছীতে ৭ মাদক সেবীর জেলা ও জরিমানা দণ্ডাদেশ

ফুলবাড়ীতে গাছের চারা, বীজ ও জৈবসার বিতরণ

  • Update Time : সোমবার, জুলাই ১৩, ২০২৬
  • 49 Time View

 মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫ -২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, জৈব সার ও বাঁশের খুটি এবং খরিপ মৌসুমে সহায়তা কার্যক্রমের আওতায় বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন (উফসী ও হাইব্রিড) জাতের শাক সবজির বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে গাছের চারা বিতরণ এবং শাকসবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার ঈশোর, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং বিভিন্ন এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রমের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ১৬০০ টি গাছের চারা বিতরণ করা হবে। উপজেলার ৩২০ জন কৃষকের প্রত্যেকের মাঝে পাঁচটি করে গাছের চারা, ২৫ কেজি করে জৈব সার, এবং পাঁচটি করে বাঁশের খুঁটি বিতরণ করা হবে। তাছাড়া ফরিদ মৌসুমের সহায়তা বিতরন কার্যক্রমের আওতায় মোট ৮৫০ জন কৃষকের মাঝে লাউ, বেগুন, চাল কুমড়া, কলমিশাক, পুঁইশাক মিষ্টি কুমড়া, শশা বীজ এবং প্রতিজন কৃষকের মাঝে ডিএপি ১৫ কেজি ও ১৫ এমওপি সার বিতরণ করা হবে। পাশাপাশি বৃক্ষের পরিচর্যা ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষাবাদে এসব কৃষকদের কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের পরামর্শ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST