1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালিত
May 20, 2026, 7:19 pm
Title :
পত্নীতলায় ভূমিসেবা মেলার উদ্বোধন কোটচাঁদপুরে মিনিস্টারের “হাম্বা অফার সিজন-৩” : ফ্রিজ কিনে গরু জিতলেন ক্রেতা নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালিত

  • Update Time : শনিবার, আগস্ট ৫, ২০২৩
  • 351 Time View

মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম ফুলবাড়ীতে ৫ আগস্ট শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং সেখানেই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মলিহা খানম, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন কান্তি সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী প্রেসক্লাবে সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু সহ প্রিন্ট ও ইলেক্ট্র মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST